Warranty Policy:


সম্মানিত গ্রাহক বিএমই অনলাইন শপ এর ওয়ারেন্টি পলিসি নিম্নরূপ :- পণ্য বিক্রির সময় যে সমস্ত প্রোডাক্টের ওয়ারেন্টি ঘোষণা করা হয় সেগুলো মূলত "ম্যানুফেকচারিং ওয়ারেন্টি"। অর্থাৎ বিক্রিত পণ্যের ওয়ারেন্টির দায়িত্ব নির্মাতা তথা মূল ব্র্যান্ড কোম্পানি বহন করে থাকে। প্রতিটি ব্র্যান্ডের পণ্যের ওয়ারেন্টির শর্তাবলী ভিন্ন ভিন্ন হয়ে থাকে যা নিজ নিজ পন্যের ওয়েবসাইটে পরিষ্কারভাবে উল্লেখ করে রেখেছে।

বিএমই অনলাইন শপ অথবা  BME ONLINE SHOP অথবা BME Solutions (BD) Limited থেকে পণ্য কেনার আগে ক্রেতার জন্য নিচের ওয়ারেন্টি নিয়মাবলী পড়ে নেয়া জরুরী। কারণ বিএমই অনলাইন শপ একটি রিটেইল সেল বা খুচরা বিক্রয় কেন্দ্র। বিএমই কোন ধরনের পন্য প্রস্তুত করে না। তাই, ওয়ারেন্টি দাবি করা পন্য ক্রেতার পক্ষ থেকে বিএমই অনলাইন শপ সরাসরি সরবরাহকারী বা উৎপাদনকারীর কাছে পাঠায়। ওয়ারেন্টির ক্ষেত্রে আমরা আন্তরজাতিক(পন্য ভেদে), দেশীয় এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কর্তৃক প্রদত্ত নীতিমালা অনুসরন করি। বিএমই অনলাইন শপ থেকে কোন পণ্য বিক্রির সাথে সাথে ধরে নেয়া হবে যে এই নিয়মাবলীর প্রতিটি শর্ত ক্রেতা মেনে নিচ্ছেন। এক্ষেত্রে বি এম ই অফলাইন শপ অথবা  BME ONLINE SHOP অথবা BME Solutions (BD) Limited পণ্যটি ক্রেতার কাছে বিক্রি করছে মাত্র এবং মূল ব্র্যান্ড কোম্পানির ওয়ারেন্টি শর্ত কার্যকরী করার ক্ষেত্রে সহযোগিতা করছে।

প্রস্তুতকারী প্রতিষ্ঠান নির্ধারিত ওয়ারেন্টির সাধারণ শর্তাবলী:-

বিক্রিত সকল পণ্যতেই কোন ধরনের ওয়ারেন্টি নেই। যে পণ্যগুলোর বিপরীতে বিএমই অফলাইন শপ এর বিল/ইনভয়েস এ ওয়ারেন্টি মেয়াদ ঘোষণা করা আছে শুধুমাত্র ঐ পণ্যগুলই ঘোষিত মেয়াদ পর্যন্ত ওয়ারেন্টি সুবিধার আওতাভুক্ত থাকবে। প্রোডাক্ট এর মোড়কে/প্যাকেটে এই সংক্রান্ত কোন লেখায় ওয়ারেন্টি কার্যকর হবে না। বিএমই অফলাইন শপ এর বিল/ইনভয়েস এর লেখা অনুযায়ী ওয়ারেন্টি কার্যকর হবে।পন্যের ওয়ারেন্টি দাবি করার সময় অবশ্যই পন্যের ক্রয় রশিদ অথবা পন্য ক্রয়ের প্রমান উপস্থাপন করতে হবে, অন্যথায় ওয়ারেন্টি ক্লেইম গ্রহন করা হবে না। ওয়ারেন্টি আওতাভুক্ত কোন প্রোডাক্ট এর সমস্যা দেখা দিলে কাস্টমার আমাদের নিকটস্থ সার্ভিস পয়েন্ট এ নিয়ে আসবেন। প্রডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টির ক্ষেত্রে যতদিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান তথা মূল ব্র্যান্ড কোম্পানি পণ্যটি উৎপাদন অব্যাহত রাখবে ততদিন ক্রেতা প্রডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টির আওতায় ওয়ারেন্টি সুবিধা পাবে। যদি পণ্যটির উৎপাদন বন্ধ হয়ে যায় তাহলে পণ্যটি ক্রয়ের তারিখ থেকে ১ বছর মেয়াদের জন্য ওয়ারেন্টির আওতাভুক্ত থাকবে। পন্যের সরবরাহ এবং সল্পতার উপর ভিত্তি করে ওয়ারেন্টি সম্পন্ন হওয়ার সময়কাল পরিবর্তন হতে পারে। কোন পন্য ওয়ারেন্টি ক্লেইম করার পর পণ্যটি ডেলিভারি পেতে সাধারনত ৭ দিন সময় লাগলেও বিশেষ ক্ষেত্রে ৩৫-৪০ দিন বা তার অধিক সময় লাগতে পারে; কারন মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ দেশে পর্যাপ্ত না থাকলে তা বিশেষভাবে আমদানি করতে হয় যা সময় সাপেক্ষ।

  • যে সমস্ত পণ্যের বিলে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি লেখা থাকবে শুধু সেই পণ্যগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির আওতায় পড়বে।
  • ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির ক্ষেত্রে যে এলাকা/দেশে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভিস সেন্টার থাকবে শুধু সেখানেই ক্রেতা ওয়ারেন্টি দাবি করতে পারবেন।
  • ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দাবি করা পণ্যের যন্ত্রাংশ যদি ঐ এলাকা/দেশে না থাকে তাহলে সেখান থেকে ওয়ারেন্টি সেবা পাওয়া যাবে না।
  • ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দাবি করার জন্য অবশ্যই বি এম ই-এর সিল/স্বাক্ষর সমেত ক্রয়ের মূল রশিদ থাকতে হবে।ওয়ারেন্টির আওতাভুক্ত কোন পণ্য বিক্রির পর যদি তাতে ত্রুটি ধরা পড়ে, তবে মেরামতের মাধ্যমে সেই ত্রুটি সারিয়ে দেয়া হয়।
  • ওয়ারেন্টির আওতায় নেয়া কোন মেরামতের কাজ কতদিনের মাঝে সমাধান করে ফেরত দেয়া যাবে তা নিশ্চিত করে উল্লেখ করা যায় না। তা ৪/৫ দিনের মাঝেই সমাধান হতে পারে কিংবা আরও অনেক বেশী দিন সময় লেগে যেতে পারে। কারণ কোন কোন ক্ষেত্রে মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বিশেষভাবে আমদানী করে আনতে হয় যাতে ৪৫ দিন কিংবা আরও অনেক বেশী দিন সময় লেগে যেতে পারে।
  • পণ্যের ওয়ারেন্টি থাকাকালীন একই পণ্য কতবার ওয়ারেন্টিতে আসতে পারে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
  • কোন কারণে পণ্যটি মেরামত করার অযোগ্য হলে একই মডেলের অন্য আরেকটি পণ্য দিয়ে বদলে দেয়া হতে পারে।
  • একই মডেলের পণ্য বদলে দেবার মতন না থেকে থাকলে "বি এম ই অফলাইন শপ"র কাছে আছে এমন একই বা অন্য কোন ব্র্যান্ডের মূল্য হিসেবে ক্রয়ের সাথে সমমানের পণ্য দিয়ে বদলে দেয়া হতে পারে।
  • মেরামত বা বদলে দেবার মতন উল্লেখিত পণ্য "বি এম ই অফলাইন শপ"র কাছে না থেকে থাকলে ক্রেতাকে তার ক্রয় মূল্যের অর্থ ফেরত দেওয়া যেতে পারে।
  • ক্রেতা যখন পণ্যটি ব্যবহার করবেন তখন কিংবা "বি এম ই অফলাইন শপ" সার্ভিসের সময় যদি কোন সফটওয়্যার বা ডাটা নষ্ট কিংবা হারিয়ে যায় তার জন্য " বিএমই " কোন দায়িত্ব নিবে না। এক্ষেত্রে ডাটা পুনরুদ্ধার বা সফটওয়্যার পুনস্থাপনের কাজের দায়িত্বও " বি এম ই "র উপর বর্তাবে না।
  • অসতর্ক ব্যবহার, পানিতে ভিজে যাওয়া, উপর থেকে পড়ে যাওয়া, পুড়ে যাওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া প্রভৃতি কারণে কোন ত্রুটি দেখা দিলে তা ওয়ারেন্টির আওতায় থাকবে না।
  • যে কোন পণ্যের অভ্যন্তরীণ লিকুইড ড্যামেজ বা লিকেজ ওয়ারেন্টির আওতায় পড়বে না। ক্রেতা যদি প্রোডাক্ট টি নিজে খোলার চেস্টা করেন/খুলেন তাহলে তা ওয়ারেন্টির আওতায় থাকবে না।
  • ওয়ারেন্টির আওতাধীন নয় এমন যেকোন সার্ভিসের জন্য "বি এম ই" মূল্য ধার্য করতে পারবে যা ক্রেতার সম্মতি সাপেক্ষে কার্যকরী করা হবে। 
  • মেইনবোর্ড, গ্রাফিক্স কার্ড, হার্ড ডিস্ক এবং র্যাম এর গায়ে ফাংগাস বা মরিচা থাকলে উক্ত মেইনবোর্ড, গ্রাফিক্স কার্ড বা র্যাম ওয়ারেন্টির আওতায় থাকবে না।
  • গ্রাফিক্স কার্ড দিয়ে যদি ডাটা মাইনিং এর কাজ করা হয় তাহলে উক্ত গ্রাফিক্স কার্ড'টি ওয়ারেন্টির আওতায় থাকবে না।
  • মনিটর বা ডিসপ্লে’তে ১ থেকে ৩টি পর্যন্ত ডট হলে ওয়ারেন্টির দাবি গ্রহণ করা হয় না। ৪টি বা তার অধিক ডট হলে ক্রেতা ওয়ারেন্টি দাবি করতে পারবেন।
  • মনিটর বা কোন ডিভাইসের ডিসপ্লে’তে স্ক্র্যাচ পড়লে তা ওয়ারেন্টির আওতায় পড়বে না।
  • মাদারবোর্ড এবং প্রসেসর এর ক্ষেত্রে এক বা একাধিক পিন সম্পূর্ণ বা আংশিক ভাঙ্গা, বাঁকা বা বিকৃত অবস্থায় পাওয়া গেলে পণ্যটি ওয়ারেন্টির আওতায় থাকবে না।
  • প্রসেসরের সাথে সরবরাহকৃত ফ্রি কুলিং ফ্যানের জন্য ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
  • কোন পণ্যের সিরিয়াল/সিরিয়াল স্টিকার আংশিক বা সম্পূর্ণরূপে মুছে গেলে, উঠে গেলে বা যেকোন কারণে ক্ষতিগ্রস্ত হলে পণ্যটি ওয়ারেন্টির আওতায় পড়বে না।
  • কম্বো (যুগল) কিবোর্ড-মাউস (যে সব কিবোর্ড-মাউস একসাথে বান্ডেল হিসেবে বিক্রি হয়) এর ক্ষেত্রে কিবোর্ড বা মাউস যেটাই ক্ষতিগ্রস্ত/(সমস্যা) হউক না কেনো কিবোর্ড-মাউস এবং এর আনুসাঙ্গিক এক্সেসরিজ সমেত ওয়ারেন্টি দাবি করতে হবে। কেবলমাত্র কিবোর্ড বা মাউস আলাদাভাবে ওয়ারেন্টির জন্য উপস্থাপন করা যাবে না।
  • যে সকল রাউটারের সাথে একাধিক ইউনিট/ডিভাইস থাকে সেগুলোর ক্ষেত্রে রাউটার-এর সব গুলো ইউনিট/ডিভাইস এবং এর আনুসাঙ্গিক এক্সেসরিজ সমেত ওয়ারেন্টি ক্লেইম করতে হবে।
  • স্ক্যানার, রাউটার, সুইচ, এক্সেস পয়েন্ট, টিভি কার্ড, স্পিকার ইত্যাদি এবং একই ধরনের পণ্যের পাওয়ার এডাপ্টার, রিমোট, মাইক্রোফোন ও ক্যাবল ওয়ারেন্টির আওতায় পড়বে না।
  • পার্মানেন্ট কলম/কালি দিয়ে প্রোডাক্ট এর গায়ে কিছু লিখলে বা মার্ক করলে সেটা ওয়ারেন্টির আওতায় থাকবে না।
  • GP মডেম এর ক্ষেত্রে কাস্টমার প্রোডাক্ট টি ফুল বক্স এবং ওয়ারেন্টি কার্ড সহ সরাসরি গ্রামীণফোন সার্ভিস সেন্টারে ওয়ারেন্টি দাবি করবে।
  • JBL ব্রান্ড এর প্রোডাক্ট এর ক্ষেত্রে কাস্টমার প্রোডাক্ট টি ফুল বক্স সহ ওয়ারেন্টি দাবি করবে।
  • প্রোডাক্ট এর সাথে সরবরাহকৃত কেবল/কনভার্টার ওয়ারেন্টির আওতায় পরবে না।
  • ওয়ারেন্টির আওতায় পড়ে এমন প্রোডাক্ট এর সাথে সংযুক্ত কেবল কাটা/ক্ষতিগ্রস্ত হলে সেটা ওয়ারেন্টির আওতায় পরবে না।
  • প্রিন্টার, স্ক্যানার, রাউটার, সুইচ, একসেস পয়েন্ট, টিভি কার্ড এবং এই ধরনের অন্যান্য প্রোডাক্টের পাওয়ার এডাপ্টার ওয়ারেন্টির আওতায় পড়ে না।
  • সার্ভিস ওয়ারেন্টির ক্ষেত্রে যদি কোন যন্ত্রাংশ পরিবর্তন বা সংযোজনের প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে ক্রেতা নিজ দায়িত্বে যন্ত্রাংশ সংগ্রহ করবেন। যন্ত্রাংশ যদি বাজারে সহজলভ্য হয় তাহলে অগ্রিম মূল্য পরিশোধ সাপেক্ষে বি এম ই এর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।
  • প্রস্তুতকারী প্রতিষ্ঠান নির্ধারিত ওয়ারেন্টির মেয়াদ থাকাকালীন বা উত্তীর্ণ হওয়ার পরে বি এম ই কর্তৃক প্রদত্ত ফ্রি সফটওয়্যার বা হার্ডওয়্যার টিউনিং এর সময় পণ্যে কোন সমস্যা ধরা পড়লে বা নতুন কোন সমস্যা সৃষ্টি হলে তার জন্য বি এম ই দায়ী থাকবে না।

ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারের ক্ষেত্রে:

  • বিক্রির সময় যে কম্পিউটার সেটআপ ও অপারেটিং সিস্টেম কাস্টমাইজেশন করে দেয়া হয় তা ওয়ারেন্টির আওতায় থাকে না।
  • ল্যাপটপ, ডেস্কটপ কিংবা কোন পণ্য ডেলিভারির সময় "বি এম ই" কোন প্রকারের পাসওয়ার্ড কিংবা সিকিউরিটি কোড প্রয়োগ করে না। ল্যাপটপ, ডেস্কটপ বা অন্য যেকোন ডিভাইসে BIOS পাসওয়ার্ড/ যে কোন ধরনের পাসওয়ার্ড এর সম্পূর্ণ দায়িত্ব ক্রেতাকে বহন করতে হবে। এটা ওয়ারেন্টির আওতায় পড়বে না।
  • ল্যাপটপ এর সাথে সরবরাহকৃত ফ্রি মাউস, হেডফোন বা এক্সেসরিস ওয়ারেন্টি এর আওতায় পরবে না।
  • Apple Mac Book এর নিজস্ব অপারেটিং সিস্টেম মুছে ফেলে বা এর সাথে অন্য অপারেটিং সিস্টেম ইনস্টল (ডুয়েল বুট) করলে পণ্যটি ওয়ারেন্টির আওতায় পড়বে না।
  • HUAWEI ব্রান্ড এর ট্যাবলেট এর ক্ষেত্রে কাস্টমার প্রোডাক্ট টি ফুল বক্স এবং ওয়ারেন্টি কার্ড সহ সরাসরি HUAWEI সার্ভিস সেন্টারে ওয়ারেন্টি দাবি করবে।
প্রিন্টারের ক্ষেত্রে:
  • প্রিান্টারের ওয়ারেন্টি ক্লেইমের ক্ষেত্রে ক্রেতাকে প্রিন্টারের সাথে অবশ্যই অরিজিনাল ইংক/কার্টিজ/টোনার/রিবন জমা দিতে হবে।
  • কার্টিজ, টোনার, হেড, রোলার, ড্রাম, এলিমেন্ট কাভার, মেইনটেনেন্স বক্স ইত্যাদি যন্ত্রাংশ ওয়ারেন্টির আওতায় পড়বে না।
  • প্রিন্টার এর ভিতরের রিবন, ক্যাবল, ইঙ্ক পাইপ, সার্কিট বোর্ড ইত্যাদি যেকোন কারণে ক্ষতিগ্রস্ত হলে পণ্যটি ওয়ারেন্টির আওতায় পড়বে না।
  • প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত কালি, ইংক কার্টিজ বা টোনার কার্টিজ ছাড়া অন্য কালি, ইংক কার্টিজ বা টোনার কার্টিজ রিফিল করলে/ব্যবহার করলে প্রিন্টারটি ওয়ারেন্টির আওতায় পড়বে না।
  • প্রিন্টার পাওয়ার এডাপ্টার এবং যে কোন ধরনের ইলেকট্রিক্যাল বোর্ড ওয়ারেন্টির আওতায় পড়ে না।
  • প্রিন্টার ওয়ারেন্টি দাবি করার পর টেস্ট-এর জন্য টোনার, কারট্রিজ বা কালি ব্যবহৃত হতে পারে এবং পরিমান কমে যেতে পারে। সে ক্ষেত্রে ক্রেতা এই খরচ হয়ে যাওয়া টোনার, কারট্রিজ বা কালি দাবি করতে পারবেন না।
ফটোকপিয়ার মেশিনের ক্ষেত্রে:
  • ফ্রি ইনস্টলেশন (শুধুমাত্র ঢাকার ভিতরে)।
  • ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি (কোন পার্টসের প্রয়োজন হলে ক্রেতা তার মূল্য বহন করবে)।
  • রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
  • কোন ধরনের সার্ভিস ইস্যুর ক্ষেত্রে ক্রেতা কেবল যাতায়াত খরচ বহন করবে।
  • প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত কার্টিজ বা টোনার কার্টিজ ছাড়া অন্য কালি বা টোনার কার্টিজ রিফিল করলে / ব্যবহার করলে ফটোকপিয়ার মেশিনের ওয়ারেন্টির আওতায় পড়বে না।
  • ফটোকপিয়ারের ওয়ারেন্টি দাবি করার পর টেস্ট-এর জন্য টোনার, কারট্রিজ বা কালি ব্যবহৃত হতে পারে এবং পরিমান কমে যেতে পারে। সে ক্ষেত্রে ক্রেতা এই খরচ হয়ে যাওয়া টোনার, কারট্রিজ বা কালি দাবি করতে পারবেন না।
ব্যাংকিং ইকুইপমেন্টের ক্ষেত্রে:
  • ফ্রি ইনস্টলেশন (শুধুমাত্র ঢাকার ভিতরে)।
  • ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি (কোন পার্টসের প্রয়োজন হলে ক্রেতা তার মূল্য বহন করবে)।
  • রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
  • কোন ধরনের সার্ভিস ইস্যুর ক্ষেত্রে ক্রেতা কেবল যাতায়াত খরচ বহন সাপেক্ষে ইন্জিনিয়ার বা টেকনিশিয়ান পাঠানো হবে।।
পেপার সেডার মেশিন এবং পাঞ্চ মেশিন, পেপার কাটার, বই বাঁধাই মেশিন, স্ট্যাপলার মেশিন এবং লেমেনেটিং মেশিনের ক্ষেত্রে:
  • ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি (কোন পার্টসের প্রয়োজন হলে ক্রেতা তার মূল্য বহন করবে)।
  • রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
  • কোন ধরনের সার্ভিস ইস্যুর ক্ষেত্রে ক্রেতা কেবল যাতায়াত খরচ বহন সাপেক্ষে ইন্জিনিয়ার বা টেকনিশিয়ান পাঠানো হবে।।

ইউপিএস এর নিম্নলিখিত শর্তাবলীর অধীনে, ওয়ারেন্টি প্রদান করা হবে না:

  • বজ্রপাতের কারণে UPS জ্বলে যাওয়া, অস্বাভাবিক ওভারলোড, পোকামাকড়ের প্রবেশ এবং অন্যান্য।
  • যদি পরিবেশের তাপমাত্রা সঠিক আর্দ্রতামুক্তকরণ সহ ২০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে বজায় রাখা না হয়। (২৪/৭)
  • যদি পণ্যটি ধুলোময় এবং স্যাঁতসেঁতে জায়গায় রাখা হয়।
  • জেনারেটর সংযোগের অভাবে সঠিক ব্যাটারি চার্জ ছাড়া, ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে।
  • UPS এর ভুল সিস্টেম ভোল্টেজ সেটিং এর কারণে ব্যাটারি ফুলে যাওয়া এবং অতিরিক্ত চার্জ হওয়া।

ব্যাটারির ক্ষেত্রে ওয়ারেন্টি:

  • সরবরাহকৃত আইটেমগুলি সরবরাহের তারিখ থেকে 12V7AH থেকে 12V40AH  6 মাস এবং 12V65AH থেকে 12V200AH 01 বছরের ওয়ারেন্টি। ওয়্যারেন্টি অনুপযুক্ত পরিচালনা এবং প্রাকৃতিক বিপদের কারণে কোনো শারীরিক বা বৈদ্যুতিক ক্ষতি কভার করবে না।

যেসব কারনে পন্য ওয়ারেন্টির আওতায় আসবে নাঃ

  • পন্যের ক্রয় রশিদ, বিল, ইনভয়েস বা কোনরূপ ক্রয়ের প্রমানপত্র না থাকে তাবে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
  • পন্যের কোন অংশ যদি পুড়ে যায়, ভেঙ্গে যায়, কোন অংশ বসে যায়, টেম্পারিং হয়, লেয়ার কাটা , মরিচা পড়া, বাকা হয়ে যাওয়া, ফাঙ্গাস পড়া, কোন পোর্টে ফাটা দাগ, ফাটা হওয়ার মত দাগ পাওয়া যায় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
  • পন্যের স্টিকার বা সিরিয়াল নাম্বার উঠে যাওয়া বা অস্পষ্ট অবস্থায় পাওয়া যায় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
  • ল্যাপটপ/নোটবুক কম্পিউটারের ক্ষেত্রে ব্যাটারি, চার্জার এবং অন্যান্য আনুসাঙ্গিক যন্ত্রাংশের ওয়ারেন্টি ১ বছরের অধিক নয় এবং তা মূল পন্যের ওয়ারেন্টির অন্তর্ভুক্ত নয়।
  • পন্যের কেসিং-এর ভিতরের কোন যন্ত্রাংশ পরিবর্তন এবং সিরিয়াল নাম্বার অমিল পাওয়া যায় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
  • পন্যের লক বা হুক ভাঙ্গা অথবা খোলার চেষ্টা হয়েছে তা সনাক্ত হয় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
  • পন্যের স্ক্রিনে যদি স্ক্র্যাচ বা দাগ বেশি পড়া অবস্থায় পাওয়া যায় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
  • পন্যের কোন যন্ত্রাংশ যদি পোকা-মাকড়ের কারনে কোনরূপ ক্ষয়ক্ষতি বা বিনষ্ট অবস্থায় পাওয়া যায় সেক্ষেত্রে তা অয়ারেন্টির আওতায় আসবে না।
  • পন্যের স্ক্রিনে আঘাতের কারনে কোন গোলাকার বা অর্ধচন্দ্রের অনুরুপ কোন ক্ষতি সনাক্ত হলে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
  • তরল পদার্থের ব্যবহারের কারনে পন্যের কোন ক্ষয়ক্ষতি হয় বা তরল পদার্থ পন্যের ভিতরে প্রবেশ করে তবে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
  • পন্যের অপব্যবহারের ফলে যদি কোন ক্ষয়ক্ষতি হয় তবে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
  • মনিটরের ডেড পিক্সেল (Dead Pixel) বা স্টাক পিক্সেল (Stuck Pixel) এর ওয়ারেন্টি ক্লেইম করতে হলে ন্যূনতম ৩ বা তার অধিক ডেড/স্টাক পিক্সেল দৃশ্যমান হতে হবে।
  • কোন ভঙ্গুর প্রোডাক্ট, যেমনঃ মনিটর, গ্লাস কেসিং ইত্যাদির ক্ষেত্রে ওয়ারেন্টি ক্লেইমে অবশ্যই পন্যের সাথে তার বক্স প্রদান করতে হবে।
  • যদি কোন পন্য এমন হয়ে থাকে যার গায়ে কোন সিরিয়াল থাকে না কিন্তু বাক্সে সিরিয়াল থাকে, যেমনঃ হেডফোন, ইয়ারফোন, স্মার্ট ওয়াচ, কেবল ইত্যাদি পন্যের ওয়ারেন্টির ক্ষেত্রে বক্স আবশ্যক।
  • কোন পন্য যদি ক্রেতা নিজে অথবা অননুমোদিত প্রতিষ্ঠান থেকে মেরামত করার চেষ্টা করেন তাহলে ওয়ারেন্টি বাতিল বলে গন্য হবে।
  • কাস্টমাইজড সিস্টেমের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম কখনই ওয়ারেন্টির আওতায় পড়বে না।
ওয়ারেন্টি সংক্রান্ত যে কোন মতামত বা অভিযোগের জন্য ইমেইল করার ঠিকানা : info@bme.com.bd